অল্প বয়সে আবেগে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল: অপু বিশ্বাস

অল্প বয়সে আবেগে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল: অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস। বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি।

ভিন্ন শোরুমের ফিতা কাটা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায়ই দেখা যায়। এর বাইরে স্যোশাল মিডিয়ায় নিত্যনতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান এই নায়িকা। যদিও কাজের বাইরেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তার ব্যক্তিগত জীবন।

দীর্ঘ ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরোনো এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে রহস্য জিইয়ে রেখে অপু বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’

এর বাইরে বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email