প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে কাজ করছে বর্তমান সরকার-এমপি সরোয়ার আলমগীর

প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে কাজ করছে বর্তমান সরকার-এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন-বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে । তারই ধারাবাহিকতায় আজ দাতঁমারার পশ্চিম বড় বেতুয়া দাওয়াত টিলা নতুন পাড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হলো।
এটি শুধু একটি সংযোগ নয়, এটি একটি এলাকার মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। ইনশাল্লাহ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, দৈনন্দিন জীবন, সবকিছুতেই আসবে ইতিবাচক পরিবর্তন। ফটিকছড়ির প্রতিটি ঘরে আলো পৌঁছে দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন’র ৪নং ওয়ার্ডে শান্তিপুর গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি সুইচ টেপে বিদ্যুৎ সংযোগ’র উদ্বোধন করেন।
সরোয়ার আলমগীর বলেন-মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও দেশে জ্বালানীসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রেখেছে সরকার। এটা তারেক রহমান সরকারের অর্জন। যেখানে বিশ্বের প্রতিটি দেশে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে। তিনি সমৃদ্ধি ফটিকছড়ি বির্নিমানে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবীন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সেক্রেটারী জহির আজম চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ভুজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে, পল্লী বিদ্যুৎ এর এজিএম আশিক মাহমুদ সুজন, আবুল খায়ের, বোরহান আহমেদ মেম্বার, মো. হানজালা, মোজাহারুল ইকবাল লাভলু, একরামুল হক, কেএফসাইমন, মো. জাহাঙ্গীরসহ আরো অনেকেই।

ক্যাপশন-ফটিকছড়ির দাঁতমারা এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সরওয়ার আলমগীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email