দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা অত্যন্ত জরুরি-সেনাপ্রধান

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা অত্যন্ত জরুরি-সেনাপ্রধান

স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশে এখনো দ্বিতীয় কোনো তেল শোধনাগার নির্মাণ না হওয়াকে “গুরুত্বপূর্ণ ঘাটতি” হিসেবে উল্লেখ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দ্বিতীয় কোনো রিফাইনারি বা তেল শোধনাগার তৈরি করা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার ৪৫ জন ফেলো অংশ নেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা জানান, এটি জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে এখনো মাত্র একটি রিফাইনারি রয়েছে, যা দেশের চাহিদার খুব সামান্য অংশ পূরণ করতে সক্ষম।

তিনি জানান, বিদ্যমান ইস্টার্ন রিফাইনারি দিয়ে দেশের জ্বালানি চাহিদার মাত্র ১০–১৫ শতাংশ পূরণ হয়। ফলে বিপুল পরিমাণ পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যা দেশের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে।

জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে দ্রুত দ্বিতীয় শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email