বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম (BIMASC) এবং 'প্যান সলিউশন'-এর যৌথ আয়োজনে চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (BKTTC) "এমপাওয়ারিং স্কিলস ফর এ ব্রাইটার ফিউচার" শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রশিক্ষণ ও প্রশিক্ষকবৃন্দের সংক্ষিপ্ত বিবরণ:
কর্মসূচিটি দুইটি প্রধান সেশনে বিভক্ত ছিল, যেখানে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ প্রদান করেন:
কাস্টমার সার্ভিস এক্সিলেন্স অ্যান্ড লিডারশিপ মাস্টারি: কৌশল, সেবা এবং দক্ষতার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতায় ইতিবাচক রূপান্তর (Transforming customer experiences through strategy, service and efficiency) আনয়নই ছিল এই সেশনের মূল লক্ষ্য। সেশনটি পরিচালনা করেন হেলথকেয়ার ও সার্ভিস সেক্টরের জ্যেষ্ঠ পেশাজীবী জনাব মো. আব্দুল জলিল খান।
সাস্টেইনেবল এনার্জি, কার্বন রিডাকশন এবং গ্রিন বিজনেস স্ট্রাটেজি: এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ভারতের আইআইটি রুরকি (IIT Roorkee) থেকে পিএইচডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ ডক্টর রুবেল সেন গুপ্ত। তিনি বর্তমানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (CIU) ইইই (EEE) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন।
উপস্থিত ব্যক্তিবর্গ ও অংশগ্রহণ:
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে BIMASC-এর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বর্তমান কমিটির সভাপতি জনাব সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মো: হুমায়ুন কবীর হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, কোষাধ্যক্ষ জনাব মো: সাজ্জাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু ফয়েজ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জনাব গুঞ্জন দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব সাইফ উদ্দিন,এছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী এবং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা এই প্রাণবন্ত সেশনে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মো: সাইদুর রহমান মিন্টু তার বক্তব্যে জানান, সদস্যদের পেশাগত মানোন্নয়নে (Value Addition) ভবিষ্যতে এমন আরও জ্ঞানভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে।
পরিশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।