
বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরাসহ মানবিক কার্যক্রমের দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় সোমবার (১৮ মে) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নিলুফার চৌধুরী মনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় অংশগ্রহণকারী একাধিক সদস্য জানান, বৈঠকে প্রধানমন্ত্রী এমপিদের খোঁজখবর নেন। তাদেরকে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা ও নারীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এসময় নারীদের অগ্রগতিতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।







