শহীদ মোক্তার হোসেন মানিকের ৩৩তম মৃত্যু বার্ষিকী পালন”

শহীদ মোক্তার হোসেন মানিকের ৩৩তম মৃত্যু বার্ষিকী পালন"

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বেসরকারি ভাবে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের ছোট ভাই চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শহীদ মোক্তার হোসেন মানিকের ৩৩তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টায় শহীদ মোক্তার হোসেন মানিক স্মৃতি সংসদ আয়োজিত নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ নূর আহমদ ইঞ্জিনিয়ার বাড়ি প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বেসরকারি ভাবে নির্বাচিত সাংসদ সরোয়ার আলমগীর, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়রাম্যান, খালেদ মাহমুদ বাবুল, নাছির উদ্দীন চৌধুরী, এয়াকুব শহীদ, জালাল চৌধুরী, মরহুমের ভাই আকতার হোসেন মোরশেদ, হাসান কবির, নুরুল আলম, মোঃ সাইফুদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, শামীম আলমগীর রুবেল, মহিন উদ্দিন, কামরুল অপু, শেখ সুমন, আরমান উদ্দিন কালু ও এম এ মাহফুজ।
দোয়া মাহফিলের পূর্বে এমপি সরোয়ার আলমগীর তার ভাই মোক্তার হোসেন মানিকের স্মৃতি চারন করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জানে আলম।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email