,

বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহন

বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহন
বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলালের সার্বিক সহযোগিতায় প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলি ও হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১ জুন ড্রেন পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান, স্কুল, মাদ্রাসার ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে একখুইল্যা পুকুর পূর্ব পাড়ে রাস্তার পাশে দেওয়ালের উপর রেলিং স্থাপন করা হয় । স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

তারা বলেন পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে আশা করি এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবু সাঈদ চৌধুরী, মনিরুল হক শাওন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।