বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আহমদ গণি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email