আমরা জুলাই যোদ্ধা চট্টগ্রাম মহানগর কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা চট্টগ্রাম মহানগর কমিটি গঠন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত হয়েছে আহত জুলাই যোদ্ধা চট্টগ্রাম মহানগর কমিটি। সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক বিজয়ী হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম,
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম আবির নির্বাচিত হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সায়েম।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জুলাই যোদ্ধার প্রধান সমন্বয়ক আলিফ উদ্দিন রুবেল।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল সিদ্দিকী রনি এবং রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মারুফ।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। নির্বাচনী প্রক্রিয়ার প্রতি অংশগ্রহণকারী নেতাকর্মীদের আস্থা ও সন্তুষ্টি ছিল লক্ষণীয়।

নবনির্বাচিত সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ আবির সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বের বিকাশে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়”—এই নীতিকে সামনে রেখে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর মহানগর কমিটি গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। একইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email