স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ'র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে আজ সোমবার (১৫জুন), বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে চট্টগ্রাম প্রবাসী কিংস ২-০ গোলে শহীদ লেইন ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে প্রবাসী কিংসের জাফর ইকবাল,
ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাপরিচালক মো. সুবক্তগীন।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক(প্রসাশন) ডা. একেএম আশরাফুল করিমসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার(১৬ জুন) প্রথম কোয়ার্টার ফাইনালে দুপুর ২টায় মুখোমুখি হবে পটিয়া মোহামেডান বনাম চট্টগ্রাম ব্রার্দাস ইউনিয়ন ক্লাব এবং বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ
বনাম ভাটিয়ারী ফুটবল একাডেমি (সীতাকুণ্ড)।