অদ্য ১৫ জুন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় চন্দনাইশ থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জনাব এস এম দিদারুল ইসলাম সিকদারসহ থানার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।