চুয়েট এ দীর্ঘদিনের পানি সংকট নিরসন হতে যাচ্ছে ওয়াসার এমডির আশ্বাসে

চুয়েট এ দীর্ঘদিনের পানি সংকট নিরসন হতে যাচ্ছে ওয়াসার এমডির আশ্বাসে

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিম্ববিদ্যালয় (চুয়েট)এ দীর্ঘদিনের পানি সংকট নিরসন হতে যাচ্ছে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম এ্যাব এর সাধারন সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান সহ প্রতিনিধি দলকে চুয়েট এর দীর্ঘদিনের ক্রম বর্ধমান পানি সংকট নিরসনের আশ্বাস প্রদান করেছেন।সে প্রেক্ষিতে রাঙ্গুনিয়াস্থ চট্টগ্রাম ওয়াসার কর্নফুলী পানি শোধনাগার হতে পাইপ লাইনের মাধ্যমে চুয়েটে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহন কর হবে।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনায় চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল আমিন , নির্বাহী প্ররকৌশলী রেজাউল আহসান চৌধুরী,জন সংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা সহ এ্যাব এর সদস্য প্রকৌশলী এস. এম. গালিব এবং রায়হান আদর উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email