ফটিকছড়ি আসনের নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। শুক্রবার (২৬ জুন) বিকেলে এমপির গ্রামের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এ সময় ছাত্রদলের নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ছাত্রদলের উদ্দেশে এমপি সরোয়ার আলমগীর বলেন, ছাত্রদলের কর্মীকে হতে হবে বিনয়ী, সুশিক্ষিত। ছাত্ররাজনীতি হওয়া উচিত আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। সততা, নিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে ছাত্রদলের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে । এক কথায় মেধাবীদের সংগঠন হতে হবে ছাত্রদলকে।
তিনি বলেন-ছাত্রদলের কাজ থানা ওসিকে ফুল দেওয়া নয়, ছাত্রদলের কাজ হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
তিনি বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তা ছাত্রদলকে তুলে ধরতে হবে। সমৃদ্ধি ফটিকছড়ি বির্নিমানে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দরা এমপির দিকনির্দেশনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাসির উদ্দিন, জুয়েল চক্রবর্তী, সাইফু উদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, শামীম আলমগীর রুবেল, নজিবুল করিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মীর আলী আকবর, ছালে আকবর জাবেদ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নুরু উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ, জাসেদুল আলম রনি, নাজিম উদ্দীন, আফাজ উদ্দিন সবুজ, মো. আরিফ, মো. তাহসিন (ডেভিড), মো. ইউসুফ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল বিন আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজ; ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মানিক; সহ-সামাজিক বিষয়ক সম্পাদক মো. খোরশেদ; সহ-প্রচার বিষয়ক সম্পাদক মো. জিয়া উদ্দিন; সহ-কৃষি বিষয়ক সম্পাদক শওকত আলী; সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন এবং সদস্য সাকিব কাউসার, মাহাসুম জনি, সাকিব উদ্দিন, মাসুম উদ্দিন, মো. আকিবসহ ফটিকছড়ি উপজেলার অসংখ্য নেতাকর্মী।
ক্যাপশন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা এমপির সাথে সাক্ষাৎ করতে আসলে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এমপি সরোয়ার আলমগীর।