চীন-মালয়েশিয়া সফরের সবটুকু অর্জন জনগণের : সংসদে প্রধানমন্ত্রী

চীন-মালয়েশিয়া সফরের সবটুকু অর্জন জনগণের : সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) দুপুরে সংসদের বাজেট অধিবেশনে প্রথম পর্বে শেষ সময়ে দাঁড়িয়ে এই ধন্যবাদ জানান। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিদেশ সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের স্লোগান আছে-‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। এজন্য আমার সফরে দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে কারো কোন ব্যক্তিগত বিষয় নেই। তাই এই সফরে কোন অর্জন হয়ে থাকলে তা দেশের অর্জন, দেশের মানুষের অর্জন।

তিনি বলেন, যেহেতু সব সদস্য বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন, সেজন্য আমি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email