ঢাকায় ‘পাহাড়ি ফল মেলা ২৬’-এর উদ্বোধন করেন মীর হেলাল উদ্দিন, এমপি

ঢাকায় ‘পাহাড়ি ফল মেলা ২৬’-এর উদ্বোধন করেন মীর হেলাল উদ্দিন, এমপি

রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আজ শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

ঢাকায় ‘পাহাড়ি ফল মেলা ২৬’-এর উদ্বোধন করেন মীর হেলাল উদ্দিন, এমপি
এ সময় তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের কৃষকদের উৎপাদিত অর্গানিক ও দেশীয় ফলের বাজার সম্প্রসারণ, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন অর্গানিক ও মৌসুমি ফল, হস্তশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য স্থান পেয়েছে। মেলাটি ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email