এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বিশ্বমানের ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ব্যাচের শুভ উদ্বোধন

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বিশ্বমানের ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ব্যাচের শুভ উদ্বোধন

প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর স্বনামধন্য এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বিশ্বমানের ‘এআই এসেনশিয়ালস (AI Essentials)’ প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষকদের এআই-ভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী শিক্ষা প্রদান সম্ভব হবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ওসমান সরওয়ার এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাকের প্রশিক্ষক বিন্তু বণিক। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, শিক্ষাক্ষেত্রে এর কার্যকর প্রয়োগ, আধুনিক ডিজিটাল টুলসের ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের মো. এমদাদ উদ্দিন চৌধুরী, তাসনোভা তাহরিন, নজরাতুল মামুর, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ ইউনুস, জয়নাব বেগম, মো. আব্দুস শুকুর, মো. হাসান, মোসায়েফ শিফাত তুহিন, মো. কুতুব উদ্দিন, সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, অর্ণব দত্ত, মহিমা চৌধুরী, শানজিদা ইসলাম, ওয়াহেদা ইয়াসমিন আঁখি, জেসমিন, সোহেল উদ্দিন, আরশাদুল করিম, হুমাইরা বেন্থা সালিম, মো. শাহিন আলম, ইরিন আক্তার, রিফাত ফারজানা, তুনারজিনা, মোহাম্মদ কাইসার আহমেদ এবং তানেকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আরও সৃজনশীল, প্রযুক্তিবান্ধব ও ভবিষ্যতমুখী শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email