এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ভিটামিন-এ ক্যাম্পেইন পালিত

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ভিটামিন-এ ক্যাম্পেইন পালিত

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

২৮ জুন রোববার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন। তিনি বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন-এ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার, চিফ কো-অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আজম, শিক্ষিকা নুমাইয়াতুল জান্নাত, মহিমা চৌধুরী ও সানজিদা ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিচালিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপদে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময় উপস্থিত অভিভাবকরাও জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইনের এমন উদ্যোগকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email