নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোতে মরক্কো

নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোতে মরক্কো

বিশ্বকাপ থেকে বিদায় নিল নেদারল্যান্ডস। টাইব্রেকারে হেরে গেল তারা। ৩-২ গোলে টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলেতে পা রাখল মরক্কো। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি সেই সময়েও আর কোনো গোল হয়নি। টাইব্রেকারের বাঁশি বাজান রেফারি।

টাইব্রেকারের সেই পর্বে নেদারল্যান্ড পাঁচটি শটের মধ্যে তিনটি শট মিস করে। মরক্কোর দুটি শট পোস্টের বাইরে যায়। শেষ শট নিতে আসেন মরক্কোর ইসমাইল সাইবারি। মরক্কোর হয়ে বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা সাইবারি ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে জড়ান। ৩-২ গোলে টাইব্রেকার জয়ের আনন্দে ভাসে মরক্কো।

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মরক্কোর এখন লড়বে কানাডার বিরুদ্ধে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email