
চট্টগ্রাম ওয়াসায় দীর্ঘ ১৭ বছরের পদোন্নতির জট খুলেছে। ৩২ জন কর্মকর্তা ও ২১০ জন কর্মচারীর পদোন্নতি দেয়া হয়েছে। প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম চট্টগ্রাম ওয়াসায় এম ডি হয়ে আসার এক মাসের মধ্যে দীর্ঘসময় ঝুলে থাকা পদোন্নতিবঞ্চিতদের বিশাল এক পদোন্নতি হয়।
চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবি ইউনিয়ন, রেজিষ্ট্রেশন নম্বর:১৬৮৭ এর নেতৃত্বে আজ সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নওশাদ,সহ সভাপতি মোঃ ওমর,মোঃ জামাল উদ্দিন সহ পদোন্নতিপ্রাপ্ত শতাধিক কর্মচারী এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় নতুন এমডি কে ফুলেল শুভেচছা ও মিষ্টিমুখ করা হয়। তারুণ্যের প্রতীক দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও চট্টগ্রামের কৃতি সন্তান ও চট্টগ্রামের অভিভাবক অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবি ইউনিয়ন, রেজিষ্ট্রেশন নম্বর ১৬৮৭ এর সভাপতি নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ নওশাদ জানান,এত বিশাল পদোন্নতির খবরে চট্টগ্রাম ওয়াসায় আজ ঈদের আমেজ ও খুশি বিরাজ করছে সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে।

সবশেষে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণধার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাকে যে দায়িত্ব আমাকে দিয়েছে তা আন্তরিকতা ও সততার সাথে পালন করা আমার কর্তব্য এবং তা করে যাচ্ছি। বৈষম্যের শিকার কর্মচারীদের পদোন্নতি হওয়ায় আমি নিজেও খুব আনন্দিত।
বুধবার (১ জুলাই) চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে ৩২ জন কর্মকর্তা ও ২১০ জন কর্মচারীসহ মোট ২৪২ জন পদোন্নতি পেয়েছেন।
সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে আবেগাপ্লুত শহিদুল আলম বলেন,অবসরে যাওয়ার একদিন আগে আমাকে একটা সম্মান দিয়েছে ওয়াসা কতৃপক্ষ।এইজন্য নতুন এমডি সহ যারা এটার সাথে জড়িত আছে তাদের জন্য আমি দোয়া করি।তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ আমলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ তাকে দীর্ঘদিন বঞ্চিত করেছেন। আমি অসংখ্য বার দেখা করছি, দরখাস্ত করছি, কিন্তু উনি আমাকে বঞ্চিত করছেন।চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, পদোন্নতি পাওয়া ৩২ জন কর্মকর্তার মধ্যে ১২ জন নির্বাহী প্রকৌশলী, ৪ জন সহকারী প্রকৌশলী, ৩ জন উপসচিব, ২ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। এছাড়া ২১০ জন কর্মচারীর মধ্যে ৪০ জন মিটার পরিদর্শক,১৯ জন পাম্প অপারেটর এবং বিভিন্ন ক্যাটাগরির আরও অনেক কর্মচারী পদোন্নতি পেয়েছেন।







