সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান এমপি

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, সরকার গঠনের মাত্র পাঁচ মাস হয়েছে। তাই বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।”

গতকাল বিকাল সাড়ে ৫টায় ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উত্তর সরাইপাড়া কাজীর দীঘি পাড়ে হাজী আব্দুল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের গতি আরও দৃশ্যমান হবে ধাপে ধাপে। তবে মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম এখনই চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এজন্য পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাঈদ আল নোমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড সাবেক বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম ভুঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নাজিম উদ্দিন,রাজ্জাক খান, হারুন, হারুন পাটোয়ারী,আবদুর রশিদ, মঞ্জুর আলম ফজলুল হক মাসুদ,মোমিন চৌধুরী, সোহেল, মোঃ সাহেদ,মোঃ রায়হান,দেলোয়ার হোসেন ভোলা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email