চট্টগ্রামের পতেঙ্গাস্থ ৪০ ও ৪১ নং ওয়ার্ডে নেদারল্যান্ড সরকারের সম্পূর্ণ অনুদানের পানির সমস্যা হচ্ছে

চট্টগ্রামের পতেঙ্গাস্থ ৪০ ও ৪১ নং ওয়ার্ডে নেদারল্যান্ড সরকারের সম্পূর্ণ অনুদানের পানির সমস্যা হচ্ছে

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকার ৪০ ও ৪১ ওয়ার্ডের বিদ্যমান পানির সমস্যা দূরীকরণের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অদ্য ৫ জুলাই বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব (পানি এবং জলবায়ু) ইঙ্গি ক্লাসে এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক এবং মেক্স ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম, বাহনের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ সামিউল হক চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মহোয়ের সাথে সাক্ষাৎ করেন।

সবার শুরুতে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং চট্টগ্রাম ওয়াসার পতেঙ্গা এলাকার পানির সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। নেদারল্যান্ড দূতাবাস এর প্রথম সচিব তার বক্তব্যে জানান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর অনুরোধে তারা পতেঙ্গাস্থ ৪০ ও ৪১ নং ওয়ার্ডে নেদারল্যান্ড সরকারের সম্পূর্ণ অনুদানের পাইলট প্রকল্প করতে ইচ্ছুক। এর জন্য একটি প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। উক্ত প্রি-ফিজিবিলিটি স্টাডি এর মাধ্যমে পানির চাহিদা নিরূপণ, পানি সরবরাহ এবং পাইপ নেটওয়ার্কের অবস্থান, পানির প্রয়োজনীয় উৎস নিরূপণ ও পরিশোধন এবং ভবিষ্যতে বড় স্কেলে পিপিপি স্কিমে প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সাথে একটি এমওইউ সম্পন্ন করার প্রস্তাব প্রদান করেন। পাইলট প্রকল্প বাস্তবায়িত হলেন নগরীর৪০ ও ৪১ নং ওয়ার্ডে পানির বিদ্যমান সমস্যা লাঘব হবে এবং ভবিষ্যতে পিপিপি স্কিম এর মাধ্যমে পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হলে আরো অনেক সংশ্লিষ্ট ওয়ার্ড উপকৃত হবে এবং চট্টগ্রাম মহানগরের পানির উৎপাদন ও সরবরাহের ঘাটতি লাঘব হবে।
এ সময় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন এবং মড-০১ এর নির্বাহী প্রকৌশলী ইফতেখাউল্লাহ মামুন উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email