
চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও যুবদলের সংগঠক মো. আনোয়ার হোসেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি তারা সরেজমিনে দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব।
ত্রাণসামগ্রী পেয়ে বন্যাদুর্গত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় নেতাকর্মীরাও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।







