ফটিকছড়ি উত্তর উপজেলা সদর পরিবর্তনের দাবিতে এক যোগে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ক্লাস বর্জন

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর পরিবর্তনের দাবিতে এক যোগে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ক্লাস বর্জন

সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর নারায়নহাট দাঁতমারা মধ্যবর্তীস্থানে স্থাপনের দাবীতে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে উত্তর ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । সকাল ১০টায় উত্তর ফটিকছড়ির নারায়নহাট,দাঁতমারা ও বাগান বাজার ইউনিয়নের ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচী পালন করে।
এসময় নারায়নহাট আদর্শ ডিগ্রী কলেজ ও হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের এ কর্মসূচীর সাথে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও একাত্ত্বতা প্রকাশ করেন।
উত্তর ফটিকছড়ির ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেরর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর ভূজপুরে পরিবর্তে নারায়নহাট ও দাঁতমারার মধ্যবর্তী যৌক্তিক স্থান জুজখোলা মৌজায় স্থাপনের দাবী জানান। উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, তারা সব সময় নাগরিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। উতএরর তিনটি ইউনিয়নে ভোটার, জনসংখ্যা ও রাজস্ব আদায় বেশী হলেও অতীতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তারা বলেন,ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে হলে উত্তরে তিনটি ইউনিয়নের বাসিন্দাদের কোন সুফল আসবেনা। শিক্ষার্থীরা বলেন,তাদের দাবী মেনে নেয়া না হলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email