চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (১৪ জুলাই) ফোরামের উদ্যোগে ১৫ নম্বর বুড়িশ্চর এলাকার জিয়াউল উলুম মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (প্রশাসনিক) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুল রহমান চৌধুরী সহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email