ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, পাকিস্তান মুসলিম লীগের সভাপতি, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পীকার ও অস্থায়ী প্রেসিডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার, শহীদে মিল্লাত এ কে এম ফজলুল কাদের চৌধুরী (রাহ)-এর ৫৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী।
এতে প্রধান অতিথি ছিলেন মুসলিম লীগ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
উদ্বোধনী বক্তব্য রাখেন দলের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি শাহযাদা এসএম সিরাজুদ্দৌহ্।
আজ (১৮ জুলাই ২০২৬, শনিবার, বিকালে) জেলা শাখার সাধারণ সম্পাদক ও মুখপাত্র মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় মরহুমের জীবন-দর্শনের উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী নাজমুল হাসান সেলিম, উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবীবুর রহমান, দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি পীরযাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক সাময়িকী ‘নাগরিক বার্তা’ সম্পাদক এম ওসমান গনী, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার শহীদে মিল্লাতের সুযোগ্য পুত্র সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাকে এবং শহীদে মিল্লাতের পৌত্র সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীকে সিন্ডিকেট সদস্য মনোনীত করার দাবী জানান। তিনি রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের অন্তত দুটি স্থাপনা শহীদে মিল্লাত ফজলুল কাদের চৌধুরীর নামে এবং কাপ্তাই রোডস্থ মরিয়মনগর চৌমুহনী থেকে রাঙ্গামাটি রোডের গাবতল পর্যন্ত রাঙ্গুনিয়ার প্রধান সড়কটি শহীদে মিল্লাতের জ্যেষ্ঠপুত্র শহীদ সালাহ্ উদ্দীন কাদের চৌধুরীর নামে নামকরণের দাবী জানান।
সভাপতির সমাপনী বক্তব্যের পর মুনাজাত করেন মুসলিম লীগ নেতা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email