রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। সেই দায়বদ্ধতা থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম-এর দিকনির্দেশনা, পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধান ও কর্মীদের আন্তরিক সহযোগিতায় উত্তর পদুয়া নাপিত পুকুরিয়া (৯ নং ওয়ার্ড) এবং কোদালা বাজার (৬ নং ওয়ার্ড)-এর বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

দুর্যোগে বিপর্যস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস আমাদের মানবিক দায়িত্ব পালনের একটি অংশ মাত্র। পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে—মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা।

আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা বন্যাকবলিত সকল মানুষকে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করুন, তাদের জীবন-জীবিকা স্বাভাবিক করে দিন এবং আমাদের এই সামান্য মানবিক প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email