জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে মুহাম্মদ শাহেদ

জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে মুহাম্মদ শাহেদ

জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসায় আগুনে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী লিংক রোডে অবস্থিত জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসায় ২১ জুলাই রাত আনুমানিক ১০ টায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ৩০০ ফুট লম্বা ও ৩০ ফুট চড়া শিক্ষার্থীদের ক্লাস রুম ও আবাসিক ঘরটি সর্ম্পূন পুড়ে ছাই হয়ে যায়।

২২ জুলাই (বুধবার) সকাল ১১ টায় পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শনে আসেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুবদলের সাবেক সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে ক্ষতিগস্ত মাদ্রাসার শিক্ষার্থীদের ২ দিনের খাবার ও ছাত্রদের প্রয়োজনীয় পোশাক এবং শিক্ষা সামগ্রীর দায়িত্ব নেন। মাদ্রাসা কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় মাদ্রাসা আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তদন্তে কাজ করছেন এবং প্রশাসনের কর্মকর্তা গণ সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email