,

চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে তথ্য বিভাগের অংশগ্রহণ

চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে তথ্য বিভাগের অংশগ্রহণ
“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” প্রতিপাদ্য সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী, পুলিশ সুপার মোঃ মাসুদ আলমসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, পরিবেশবাদী এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি র‌্যালিতে অংশ নেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রামে অবস্থিত তথ্য অধিদফতর(পিআইডি), জেলা তথ্য অফিস, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরাও ব্যানারসহ এ পরিচ্ছন্নতা কারযক্রমে অংশ গ্রহণ করে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরালোভাবে বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান, সকল আবাসিক ভবনের ছাদ, ড্রেন, বাগান, জলাধার, অব্যবহৃত স্থান এবং সংলগ্ন এলাকাসমূহ পরিষ্কার – পরিচ্ছন্ন রাখা, ডেংগুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধংস, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরে আগত সেবা গ্রহীতাদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও প্রত্যাশিত পরিবেশ সৃষ্টি করা।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, চট্টগ্রাম নগরীর সরকারি বেসরকারি আবাসিক এলাকা, হাট বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার করছে।
তথ্যসেবা বিভাগের অন্যান্য দপ্তরগুলোও নিজস্ব কারযাবলী অনুযায়ী সচেতনতামূলক কারযক্রম চালিয়ে যাচ্ছে।