
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দৈনিক পূর্বকোণ ও দৈনিক আমার দেশ–এর প্রতিনিধি ও হাটহাজারী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল–এর শ্রদ্ধেয় আব্বাজান, অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডা. নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ইন্তেকালে রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু ও সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন। আমিন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া ও এম. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া এবং সদস্য এ. এম. মামুনুর রশিদ, মিলন বৈদ্য শুভ ও আতিক উল্লাহ চৌধুরী।







