দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে মূলত দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, শিল্পখাতের বিদ্যমান সংকট নিরসন, জ্বালানি সমস্যা, করনীতি, রপ্তানি প্রবৃদ্ধি এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ব্যবসায়ী নেতারা শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, করব্যবস্থার আধুনিকায়ন, প্রশাসনিক ও নিয়ন্ত্রক জটিলতা দূরীকরণ, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করে নিজেদের মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বেসরকারি খাতের বিকাশে সরকারের নীতিগত সহায়তার আশ্বাস দেন। তিনি দেশের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত এমন সংলাপ অব্যাহত রাখার কথা জানান।

এছাড়া সভায় ব্যবসা সহজীকরণ, শুল্কসংক্রান্ত জটিলতা দূরীকরণ, নতুন রপ্তানি বাজার সৃষ্টি, ব্যাপক কর্মসংস্থান তৈরি, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যাংকিং ও অর্থায়ন-সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email