বাসের দরজা খুলে এসে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান

বাসের দরজা খুলে এসে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান

৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলাধীন বাবুনগর মাদরাসা থেকে সড়ক পথে হাটহাজারী যাত্রার সময় হাটহাজারীর ঐতিহ্যবাহী ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের শুভেচ্ছার জবাবে দিতে তাঁকে বহনকারী বাস থেকে বেরিয়ে এসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

একজন সরকার প্রধান হিসেবে তারেক রহমানের এমন ভূমিকায় অত্যন্ত আনন্দিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল ও প্রতিষ্ঠান প্রধান মাহবুবুল আলম বলেন_ “প্রধানমন্ত্রীর এমন উদারতার জন্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ অত্যন্ত উচ্ছ্বসিত। সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল বলেন_ ‘এমনকি ফরহাদাবাদে আনন্দের জোয়াড় বইছে।

তিনি বলেন_ মাননীয় প্রধানমন্ত্রীর হাটহাজারী অঞ্চলের সফরসহ এ সকল কৃতিত্ব তাঁরই আস্থাভাজন ব্যক্তিত্ব, চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির। তারেক রহমানের দিকনির্দেশনায় আমাদের নেতা মীর হেলালের নেতৃত্বে হাটহাজারী অঞ্চলের উন্নয়নকার্য বহুদূর এগিয়ে যাবে আশাবাদী ইনশাআল্লাহ্” যোগ করেন, কাজী সাইফুল ইসলাম টুটুল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email