
চট্টগ্রামে অগ্নিনির্বাপণী মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এসকল এলাকায় বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের সমন্বয়ে অগ্নিনির্বাপণী মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়। উক্ত মহড়ায় চট্টগ্রাম আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।







