চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এ্যাডহক কমিটি গঠন

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে তিন মাস মেয়াদি এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক সার্কুলারে এ কমিটি ঘোষণা করা হয়।

সার্কুলার অনুযায়ী, ১২ আগস্ট থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত তিন মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটিতে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমকে পদাধিকারবলে
চেয়ারম্যান করা হয়েছে। এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি করা হয়েছে জাহাঙ্গীর আলমকে।

কমিটির সদস্যরা হলেন ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, মো. রায়হানুল আনোয়ার রাহী, ডা. ইফতেখার মো. আদনান, ড. মো. মিনহাজুল আলম, জাহাঙ্গীর আলম বাবর ও কে এম ইমরান এমি।

সার্কুলারে বলা হয়, এ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত তিন মাসের মধ্যে ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এ্যাডহক কমিটি গঠন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email