চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যার্ত ৩১ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যার্ত ৩১ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত এবং গবাদিপ্রাণী ক্রয় করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩১ বন্যার্ত পরিবারকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী উপজেলার সরকারি আলাওল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই এসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর শাহনাজ সুলতানা, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির, কর্মকর্তা প্রতিনিধি সিনিয়র টেকনিক্যাল অফিসার মো: জালাল উদ্দিন, সহকারী রেজিস্ট্রার মো: ওমর ফারুক এবং ছাত্র প্রতিনিধি জিয়া উদ্দিন, মাইনুল হাসান, তানভীরুল ইসলাম, তারেকুর রহমান, আরিফুল হক আলভীর, আশরাফ উদ্দিন মুন্না।

এর আগে গত ১২ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে প্লাবিত ও ক্ষতিগ্রস্থ বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল ও ওষুধ এবং প্রাণী-খাদ্য ও গবাদিপ্রাণীর ওষুধসামগ্রী বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email