,

চবি উপাচার্যের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

চবি উপাচার্যের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
চবি উপাচার্যের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা সুসংহত করা এবং ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা পুলিশ সুপার ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে এবং যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক ও অব্যাহত সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জুনায়েত কাউছার ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজ।