চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অন্তর্গত ২নং জালালাবাদ ওয়ার্ডস্থ মধ্যম কুলগাঁও দাইয়াপাড়া সমাজের সর্দারদের ব্যবস্থাপনায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে দাইয়াপাড়া সমাজে খতমে কোরআন, বিশেষ দোয়া ও তাবারুক বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে নিজ সমাজের প্রায় ৪ হাজার মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয়। পরে বাদে মাগরিব অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ মাহফিল। মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে দাইয়াপাড়া সমাজের উপদেষ্টা মোঃ ইকবাল চৌধুরী ও মোঃ ইউছুফ কোম্পানি এবং সমাজের সর্দার মোঃ সেলিম, মোঃ শোয়াইব, মোঃ মোতালেব বাবুল, মোঃ আহছানউল্লাহ জিকু ও মোঃ রিমন আবেদীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়া আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সর্বক্ষণ উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইশমাম চৌধুরী আহনাফ সহ সমাজের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।