,

ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ফটিকছড়িতে

ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ফটিকছড়িতে

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক পুলিশের হাতে আটক হয়েছে।জানা গেছে,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সার্বিক দিকনির্দেশনায় ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য মোঃ মোবারক হোসেন প্রকাশ টেস্টার মোবারক (৩২)-কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মোঃ তারেক আজিজ, হাটহাজারী সার্কেল এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল আলম খানের নেতৃত্বে, ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ মোঃ ইয়াছিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর গভীর রাতে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার শফির টিলা টং ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যান্যরা কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে মোঃ মোবারক হোসেন প্রকাশ টেস্টার মোবারক (৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামির দখল হতে ২টি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারী, ১টি স্টিলের হাতলযুক্ত রামদা,১টি কাঠের বাটযুক্ত রামদা, ১টি লোহার শাবল, ১টি ধারালো ছুরি, ১টি ধারালো ধামা, ১টি ধারালো দা, ১টি এসএস পাইপ এবং ১টি লোহার রডসহ সর্বমোট ১০টি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেবিট ইমন এবং মোঃ মোবারক হোসেন প্রকাশ কালা মোবারক-এর অন্যতম সহযোগী হিসেবে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া যায় বলে পুশিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে ফটিকছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।