,

৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৬৯তম CMC Day উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
রোববার দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে পার্কভিউ হসপিটালের ২২ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এছাড়া ওয়ার্ডের মোট ১২টি ওয়াশরুমের মধ্যে ৬টি ওয়াশরুমে নতুন করে সংস্কার ও বাকি গুলো প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়।
কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাওসারুল মতিন। তিনি পার্কভিউ হসপিটালের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা রোগীদের মানসম্মত সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিকেও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে বিভাগের চিকিৎসক, নার্স, রোগী ও রোগীর স্বজনরা পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরব্যাপী চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের পরিকল্পনায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় এবং পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলামের দিকনির্দেশনায় মার্কেটিং ও হাউজকিপিং বিভাগের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার জনাব নিজাম উদ্দীন, মার্কেটিং অফিসার জনাব আব্দুস সোবহান, জনাব জহিরুল ইসলাম, জনাব দিদারুল আলম, জনাব রাজ্জাকুল হায়দার ও জনাব তালুকদার মশিউর রহমান, কর্পোরেট অফিসার জনাব হেলাল পারভেজ এবং হাউজকিপিং অফিসার মো. আরিফ।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।