চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ পেয়েছেন ফটিকছড়ির কৃতিসন্তান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ।
২০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইঞ্জিনিয়ার) পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Sc. Engg. এবং Master of Engineering in Mechanical ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তার রয়েছে ২১ বছরেরও বেশি অভিজ্ঞতা।
দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, প্রকৌশল জ্ঞান, মেধা ও দক্ষতার মাধ্যমে তিনি চট্টগ্রাম ওয়াসার কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর পানি সরবরাহ ও ওয়াসার বিভিন্ন কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।
ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ এনামুল হকের বংশোদ্ভূত।
তার এ নিয়োগে বিভিন্ন মহলে আনন্দ ও শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন দায়িত্বে ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহর সফলতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।