
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে ।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। কোনোভাবেই যেন এই ধরনের অস্থিরতার মাধ্যমে একটা অরাজক, অস্থিরতা, নৈরাজ্য, সন্ত্রাস না করতে পারে। একদিকে রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। আরেকদিকে আইনগত যে ব্যবস্থাটুকু নেওয়া দরকার, জেলার আইনশৃঙ্খলা যারা দায়িত্বে রয়েছেন তারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এইজন্যই আজকে আমাদের এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং। কোথায় চুরি, কোথায় কোথায় রাহাজানি, কোথায় ডাকাতি, কোথায় ছিনতাই, কোথায় অবৈধ অস্ত্র, কোথায় মাদক—সবকিছুকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন, সবাইকে নিয়ে আজকে বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে সুন্দরভাবে এই জেলাকে আমরা যেন সমন্বিত রাখতে পারি।’
তিনি বলেন,আমরা খুব শক্তভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করছি। সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেদিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করেছি এবং করব, বলেন এ্যানি।
তিনি বলেন,চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিংয়ে কোথায় চুরি, কোথায় রাহাজানি, কোথায় ডাকাতি, কোথায় ছিনতাই, কোথায় অবৈধ অস্ত্র, কোথায় মাদক—সবকিছু নিয়ন্ত্রণের জন্য প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস ও চলাফেরা করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, এই মুহূর্তে কিছু কঠিন কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে। জনস্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, পাহাড় কাটা ও বালু উত্তোলন সংক্রান্ত কিছু বিশেষ কাজ রয়েছে। অনেক সময় আমরা লক্ষ্য করেছি, এসব কারণে আইনশৃঙ্খলার অবনতি হয়। সেসব দিকেও বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকটা বিষয়কে প্রায়োরিটি দিচ্ছি। যেখানে যেটা দরকার, তাৎক্ষণিকভাবে সেটাকে অ্যাড্রেস করা, সমন্বয় করা ও সমাধান করার দিকে আমাদের বিশেষ নজর থাকবে।
চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে এ্যানি বলেন, এই জেলাটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিটি ও অর্থনৈতিক অঞ্চলগুলোর একটি চট্টগ্রাম। সরকারের পক্ষ থেকে যা যা প্রয়োজন, সকল দিক বিবেচনা করে আমরা পদক্ষেপগুলো এমনভাবে গ্রহণ করব, যেন এই সিটিতে, এই জেলায় মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন।
সাম্প্রতিক সময়ে নতুন আইন প্রণয়ন ও আইন সংশোধনের প্রসঙ্গ তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, খুব রিসেন্টলি দেখেছেন, পার্লামেন্টেও আপনারা দেখেছেন, অনেক বিষয়ে নতুন আইন হয়েছে, আইন সংশোধন হয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ইচ্ছা করলে ১৭ দিনে অথবা ১৭ মাসেই পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যাবে-এ কথা আমি বলব না। তবে আমাদের মহৎ উদ্যোগ রয়েছে। আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতি মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিশেষ করে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটির আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে অবৈধ অস্ত্র, মাদক, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী।
তিনি বলেন, ‘এই মুহূর্তে কিছু কঠিন কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে। জনস্বার্থে, জনগণের প্রয়োজনে আরো বিশেষভাবে উল্লেখযোগ্য অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, পাহাড় কাটা সংক্রান্ত, বালু উত্তোলন সংক্রান্ত আরো কিছু বিশেষ বিশেষ কাজ রয়েছে, যেগুলো অনেক সময় আমরা লক্ষ্য করেছি, যার কারণে আইনশৃঙ্খলার অবনতি হয়। সেই দিকেও আমরা বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, পদক্ষেপ গ্রহণ করছি।’
আগামী দিনে চট্টগ্রামের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই মিটিংয়ে ইনশাআল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী উনার নির্দেশনায় চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে যে সব উন্নয়ন কাজ সমন্বয় করা দরকার, সেই দিকেও আমরা বিশেষভাবে নজর দিব—এই প্রত্যাশাও আমরা ব্যক্ত করছি।’
তিনি বিকেলে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা বিএনপির কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দলীয় নেতা কর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।নগর বিএনপি আহবায়ক চট্টগ্রাম -৮ আসন নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান এর পরিচালনায় চট্টগ্রাম এর সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







