,

সিডিএ এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের মতবিনিময় সভা

সিডিএ এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের মতবিনিময় সভা

রিজিওনাল অফিস এর কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা (২০২৫-২০৫০) বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন মহোদয়।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খসড়া মহাপরিকল্পনা বিষয়ে বিষদ বিবরণ উপস্থাপন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের পরিচালক মোঃ আবু ঈসা আনছারী।
মহাপরিকল্পনায় চট্টগ্রাম শহরকে সীতাকুন্ড, হাটহাজারী, বোয়াখালী, পটিয়া, আনোয়ারা পর্যন্ত বর্ধিত করে পৃথক জোন আকারে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলে ধরা হয়েছে।
সভার সভাপতি রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান বলেন মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে বাসস্থান, আমাদের এই ছোট আয়তনের দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করে থাকে রিহ্যাব সদস্যবৃন্দ। এজন্য তিনি এই খাতকে এগিয়ে নেওয়র জন্য সিডিএ’র আন্তরিক সহযোগীতা কামনা করেন।
সভার প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান চট্টগ্রামকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন এই শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব। এ বিষয়ে তিনি রিহ্যাব এর মতামত, পরমর্শ ও আন্তরিক সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় বক্তব্য রাখেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মিসেস সারিস্থ্ বিনতে নুর, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২, জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
আলোচনায় অংশগ্রহণ করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য, জনাব হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, জনাব আশীষ রায় চৌধুরী, রিহ্যাব সদস্য ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন পি. ইঞ্জ, জনাব মুফাখখারুল ইসলাম খসরু। সিডিএ এর মাস্টার প্ল্যান প্রকল্পের উপ পরিচালক ড. নুরুল ইসলাম, কনসালট্যান্ট মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভা সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব নুর মোহাম্মদ, জনাব এসএম শহীদুল্লাহ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং) জনাব মোহাম্মদ জামিলুর রহমান, প্রাক্তন প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের কনসালট্যান্ট জনাব শাহিনুল ইসলাম খান, প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ আশরাফুজ্জামান, কনসালট্যান্ট মোঃ সাইমুম ইসলাম, উইকন প্রপার্টিজ লি. এর পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিঃ এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর পরিচালক ইঞ্জিনিয়ার কায়েস উর রশিদ প্রমুখ।