প্রখ্যাত পীরে দস্তগীর, সৈয়্যদুল আজম, গাউসুল আজম, গৌছে জামান, কুতুবুল আকতাব হযরত শাহ মাওলানা ক্বারী হাকিম হাফেজ মোহাম্মদ বজলুল রহমান (রহঃ) এবং কুতুবে জামান রাহনুমায়ে শরিয়ত ও ত্বরীকত মুর্শিদে বরহক, হযরতুলহাজ্ব মাওলানা শাহ মুহাম্মদ জিলুর রহমান (আলী শাহ) (রহঃ)’র বার্ষিক ফাতেহা এবং বাড়ীর সকল মরহুম মুরুব্বিগণের ইছালে সাওয়াব উপলক্ষে আজিমুশ্শান নূরানী মাহফিল গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ির দক্ষিণ ভুইয়া গাজীর বাড়ীতে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বেতাগী আস্তানা শরীফরে সাজ্জাদানশীন হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ্) মাঃজিঃ আলী। দক্ষিণ ধর্মপুর আধু ওসমান শাহি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হারুন রশীদ আলকাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, আজিমনগর মাদ্রাসায় গাউসুল আজমের আরবি প্রভাষক হযরতুল আল্লামা মুজিবুল হক মাইজভাণ্ডারী। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল আজিজের পরিচালনায় মাহফিলে ফটিকছড়ির দক্ষিণ ভুইয়া গাজীর বাড়ীর পরিবারবর্গ ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।