
গত ৩ অক্টোবর প্রবাসে হাটহাজারীবাসীর ঐক্য, কল্যাণ ও মানবিক সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে হাটহাজারী সমিতি, সংযুক্ত আরব আমিরাত ((Hathazari Samity UAE)-)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি, ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৭ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রবাসী হাটহাজারীবাসীর কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন কমিটিতে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতা মোহাম্মদ সাহাদাত হোসেন (সাহাদাত)-কে প্রধান উপদেষ্টা এবং হাটহাজারী সমিতির প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নজরুল হাসান-কে স্থায়ী কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া হাটহাজারী সমিতি টঅঊ এর সাবেক আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, সিআইপি সভাপতি এবং সাবেক সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা জানান, প্রবাসে হাটহাজারীবাসীর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানো, সামাজিক কল্যাণ এবং মানবিক সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। হাটহাজারী সমিতির প্রধান উদ্যোক্তা ও স্থায়ী কমিটির প্রধান মোহাম্মদ নজরুল হাসান বলেন, “প্রবাসে হাটহাজারীবাসীর কল্যাণে হাটহাজারী সমিতি একটি ঐক্যবদ্ধ ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। এজন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।” তিনি আরও বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সেবার আদর্শকে সামনে রেখে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।” সভায় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাটহাজারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, সিআইপি এবং সাধারণ সম্পাদক মুজিবুল হক মঞ্জু-সহ নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের সহযোগিতা নিয়ে প্রবাসী হাটহাজারীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে নতুন নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রবাসী হাটহাজারীবাসীর কল্যাণে কাজ করার তাওফিক কামনা করা হয়। এবং হাটহাজারী সমিতি টঅঊ-এর নতুন নেতৃত্ব সকল প্রবাসী হাটহাজারীবাসীর আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেছে।







