
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার অ্যানি কারসন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে নতুন নোবেলজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
সাহিত্যে নোবেলের জন্য মনোনীতদের নাম দীর্ঘ ৫০ বছর গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। এ কারণে কে এ পুরস্কার পেতে পারেন, তা আগে থেকে ধারণা করা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২২ জন সাহিত্যিক এ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…
পড়েছেনঃ 4







