
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন,আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।অপশক্তি যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে বিভেদ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতা-কর্মীরা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পূজার উপহার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ কথা বলেন । বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাটহাজারীর চৌধুরীহাট পল্লী মঙ্গল সমিতি মাঠে আয়োজিত পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম।
এ ছাড়াও প্রতিমন্ত্রী সকালে ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধনী ও পুরুষ্কার বিতরনী ,শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে হাটহাজারী উপজেলায় উপহার সামগ্রী বিতরণ, নাঙ্গলমোড়া শামসুল উলুম (কামিল) মাদ্রাসায় চ্যানেল আই আয়োজিত ‘বৃক্ষরোপন ও প্রাণপ্রকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







