চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রেষ্ঠ সংগঠক মরহুম হেদায়েতুল ইসলামের ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিহ যুবদল নেতৃবৃন্দ। অদ্য ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাদে আসর নগরীর আন্দরকিল্লাস্থ কদম মোবারক কবরস্থানে মরহুম হেদায়েতুল ইসলামের কবর জিয়ারত করেন নগর যুবদল নেতৃবৃন্দ। এসময় মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন যুবদল নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাতে অংশ নেন যুবদল নেতৃবৃন্দ।
এসময় মোশারফ হোসেন দীপ্তি বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী কিন্তু তার কর্ম আদর্শ ভালবাসা ও মানুষের প্রতি তার অবদান বেঁচে থাকে চিরদিন। একজন মানুষ পৃথিবীতে বিদায় নিলেও তার স্মৃতি আপনজনদের হৃদয়ে অমলিন হয়ে থেকে যায়। মরহুম হেদায়েতুল ইসলাম আমাদের মাঝে আজ শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু তাঁর এই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই আয়োজন প্রমাণ করে একজন মানুষকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার যে শক্তি তা কখনও হারিয়ে যায় না। মরহুম হেদায়েতুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শের সূর্য্য সৈনিক। চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে মরহুম হেদায়েতুল ইসলাম চিরকাল বেঁচে থাকবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি সহ সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, জসিমুল ইসলাম কিশোর, বায়েজিদ বোস্তামি থানা যুবদলের আহবায়ক অরুপ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন’র সেলিম খান, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, একরামুল হক ছুট্টু, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, শাহজালাল পলাশ, তানভীর মল্লিক, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, এস এম বখতিয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, সহসম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, হোসেন জামান, মোহাম্মদ ইদ্রিস, জাহাঙ্গীর আলম মানিক, সদস্য কলিম উল্লাহ, সোহাগ খান, প্রফেসর সাইদুল হক শিকদার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, বজল আহমেদ, মোশাররফ আমিন সোহেল, সদস্য শওকত খান রাজু, মন্জুর আলম মন্জুু, মোহাম্মদ মুসা, তাজ উদ্দিন তাজু, মোহাম্মদ ইয়াছিন, সাইফুল আলম রুবেল, সাজ্জাদ হোসেন সাদ্দাম, নুর উদ্দিন শরীফ দিদার, রেদোয়ান হোসেন জনি, ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলী, আবু বক্কর বাবু, আকতার হোসেন, বাদশাহ আলমগীর, সাইফুল আলম, মো: হাসান, মো: জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সহ প্রমুখ।