,

লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি সম্পন্ন

লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি সম্পন্ন

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অফ চিটাগং কর্ণফুলী এলিট এবং লিও ক্লাব অফ চিটাগং কর্ণফুলী এলিট-এর যৌথ উদ্যোগে এক বৃহৎ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘হাবিবুল হক হেমোফিলিয়া ফাউন্ডেশন’-এর স্থায়ী প্রকল্প হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-৪ মাননীয় দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএম‌জেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন ক‌হিনুর কামাল এমজেএফ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহ‌মেদ সি‌দ্দিকী‌ পিএম‌জেএফ ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এসএম সামসুদ্দিন এম‌জেএফ।
সম্মা‌নিত অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কে‌বি‌নেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এম‌জেএফ, জিএল‌টি ডি‌স্ট্রিক্ট কোঅ‌র্ডি‌নেটর লায়ন মোহাম্মদ মুছা এম‌জেএফ, জিএস‌টি ডি‌স্ট্রিক্ট কোঅ‌র্ডি‌নেটর লায়ন হেলাল উ‌দ্দি,
অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন পারভীন মাহমুদ এফ‌সিএ পিএমজেএফ বলেন, লায়নিজমের মূল মন্ত্রই হলো আর্তমানবতার সেবা। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা পৌঁছে দিতে লায়ন্স ও লিও ক্লাবের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

দিনব্যাপী এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মাঝে নানামুখী সেবা ও সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ছিল:
বিনামূল্যে চিকিৎসাসেবা: চক্ষু ও ডায়াবেটিস স্ক্রিনিং এবং শিশুদের কর্ণ ছেদন ।
শিক্ষা ও খাদ্য সহায়তা: এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ, পিএসসি পরীক্ষার্থীদের জন্য নগদ অর্থ সহায়তা।
শাহ মাদিমা তাজবীদুল এতিমখানায় উন্নতমানের শুকনো খাবার সামগ্রী বিতরণ।
আর্থিক অনুদান: ‘হেমোফিলিয়া সোসাইটি বাংলাদেশ-এর ফিজিওথেরাপি সেন্টারের উন্নয়ন ও চিকিৎসায় বিশেষ আর্থিক অনুদান প্রদান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গভর্ণর এডভাইজর লায়ন রোকেয়া হক,বীর মুক্তিযোদ্ধা ও গভর্ণর এডভাইজর লায়ন আলাউদ্দিন আহমদ চৌধুরী, কনসার্ণ জোন চেয়ারপার্সন লায়ন মেজবাহ উদ্দিন,জোন চেয়ারপার্সন লায়ন নুরুল আকবর কাজল, ডিস্ট্রিক্ট অবজারভার লায়ন উম্মে হাবিবা, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিক্সনসহ লিও সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
সমাপনী বক্তব্যে সভাপতি লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন