প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৭:৩০ পি.এম
চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার

ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে চন্দনাইশে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো: রবিউল ইসলাম, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবদুর রহমান এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক সহমর্মিতা, সামাজিক সংহতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সম্ভব।
চট্টগ্রাম জেলা পুলিশ ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছে।
Copyright © 2026 নাগরিক দর্পণ. All rights reserved.