অদ্য ১৮/১০/২০২৬ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)হাসিবুল আলম বিপিএম, পিপিএম, মহোদয়কে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি মহোদয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন স্থাপনাদি পরিদর্শন করেন।
এরপর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) হাসিবুল আলম বিপিএম, পিপিএম, মহোদয়ের আগমন উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার মাহমুদা বেগম। বিশেষ কল্যাণ সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন।
উক্ত বিশেষ কল্যাণ সভার প্রধান অতিথি, অতিরিক্ত ডিআইজি মহোদয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সকল পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন এবং সকলকে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা‘সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয়কে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিশেষ কল্যাণ সভা শেষে অতিরিক্ত ডিআইজি মহোদয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সকল সিনিয়র অফিসারদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ারুল আজীম মজুমদার মহোদয়‘সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।