বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় কাটান তিনি। এ সময় মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে জানতে চান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ এই রাজনৈতিক নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মিজানুর রহমান মিনুর চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।